রাঙ্গাবালীর কোন বিদ্যালয়ে পৌঁছায়নি শতভাগ নতুন বই

ডিসেম্বর ৩০ ২০২২, ২২:৩২

এনামুল ইসলাম, রাঙ্গাবালী ॥  প্রতিবছর ১লা জানুয়ারি হয় বই উৎসব। বিনামূল্যে শিশুদের হাতে তুলে দেয়া হয় নতুন বই। তবে শতভাগ বই না পাওয়ায় এ বছর বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা যাবে কিনা তা নিয়ে সংশয় শিক্ষকদের।

ডিসেম্বরের শেষ সপ্তাহেও সকল শ্রেনীর শতভাগ বই পৌঁছায়নি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার কোন প্রাথমিক বিদ্যালয়ে। কোন কোন বিদ্যালয়ে প্রাক, ১ম ও ২য় শ্রেনীর বই পৌঁছেছে ৭০ ভাগ আবার কোন কোন বিদ্যালয়ে শতভাগ।

কিন্তু এখনও তৃতীয় থেকে পঞ্চম শ্রেনীর কোন বই পাওয়া যায়নি। কবে নাগাদ কি পরিমান বই আসবে সেটিও অনিশ্চিত। প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান. উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি। জেলা শিক্ষা কর্মকর্তার সথে যোগাযোগ করে বই উৎসবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হবে বলে আশ^াস দিয়েছে।

প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান. প্রাক, ১ম ও ২য় শ্রেনীর বই শতভাগ বিদ্যালয়ে পৌঁছেছে। কিন্ত ৩য়, ৪র্থ, ৫ম বই এখন পাই নাই। বই সরবরাহের সাথে সাথে তা বিদ্যালয়সমূহে পৌঁছে দিয়ে বই উৎসব করার কথা জানান রাঙ্গাবালী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম। রাঙ্গাবালী উপজেলায় ৮৩ টি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৭৬৪ জন ছাত্রছাত্রী অধ্যায়নরত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া