বরিশাল কালো পতাকা মিছিল

ডিসেম্বর ৩০ ২০২২, ১৪:১৪

নিজস্ব প্রতিবেদক: “ভোটাঅধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের সংগ্রামে শামিল হোন” ও ভোট ডাকাতির ৪ বছর পূর্তিতে বরিশালে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখা ও গণ সংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির নেতৃবৃন্ধরা।

শুক্রবার ৩০ ডিসেম্বর সকাল ১১টায় নগরীর অশি^নী কুমার হলের সামনে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেন তারা। বরিশাল জেলা কমিউনিস্ট পার্টি সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা সাধারন সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার,সাবেক সভাপতি ও বরিশাল ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা সাধারন সম্পাদক এ্যাড, একে আজাদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের মহানগর সাধারন সম্পাদক অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন,বাসদ বরিশাল জেলা কমিটির সদস্য দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিএম কলেজ শাখা সাধারন সম্পাদক বিজন সিকদার, মহানগর দর্জি শ্রমিক ইউনিয়ন সাধারন সম্পাদক তুষার সেন প্রমুখ। বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান সঞ্চলনা করেন কমিউনিস্ট লীগ মহানগর সাধারন সম্পাদক বিপ্লব দাস।

অন্যদিকে সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যলয় থেকে ভোটাধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরের সংগ্রামে শামিল হওয়ার আহবান জানিয়ে নগরীতে কালো পতাকার মিছিল করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটি। বিক্ষোভ শেষে কালো পতাকা প্রদর্শন করে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও সদস্য সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া