বরিশালে প্রয়াত দুই কাউন্সিলরের রুহের মাগফিরাত কামনায় দোয়া

ডিসেম্বর ২৮ ২০২২, ২০:৫৬

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশন এর ১৬ নং ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর মোঃ মোশারেফ আলী খান ও সংরক্ষিত-১ আসনের (১,২ ও ৩ নং ওয়ার্ড) কাউন্সিলর মিনু রহমান’র রুহের মাগফিরাত কামনার্থে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার আসরবাদ ( ২৮ ডিসেম্বর) বরিশাল সিটি কর্পোরেশন এর আয়োজনে এনেক্স ভবনের সামনে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সহ উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও নগরীর অধিকাংশ ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়া রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া