বরিশালে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
ডিসেম্বর ২৮ ২০২২, ১৮:৪৯
রিপন রানা ॥ বরিশাল বিভাগীয় (গোয়েন্দা) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আট কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত ৯ টায় নগরীর সৈয়দ হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক কারবারি হলেন, পিরোজপুর জেলার মঠবাডিয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড কবুতরখালী গ্রামের বাসিন্দা মৃত হাতেম তালুকদার পুত্র রনি মিয়া তালুকদার ( ২৫) ও নগরীর কাউনিয়া থানাধীন ৭ নং ওয়ার্ড ব্রান্স বোড় এলাকার বাসিন্দা মৃতঃ কামাল হাওলাদারের পুত্র মোঃ রাসেল হাওলাদার (২৬)।
বরিশাল বিভাগীয় (গোয়েন্দা) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ গাঁজা আসছে।
সেই গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ২১ নং ওয়ার্ড হাতেম আলী কলেজ চৌমাথা বিগ বাজার ডিপার্টমেন্টাল স্টোরের সামনে ফুটপাতের উপরে অভিযান পরিচালনা।
এসময় দুই মাদক কারবারি কাছে থাকা লাকিজ ভর্তি আট কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হই। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এস আই ইশতিয়াক আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।









































