আগৈলঝাড়ার পাঁচটি ইউনিয়নে আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি

ডিসেম্বর ১৯ ২০২২, ১৫:৩৭

নিজস্ব প্রতিবেদক ॥ তৃণমুল পর্যায়ে আওয়ামী লীগকে আরো শক্তিশালী ও গতিশীল করতে জেলার আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন করেছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

সোমবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে দলীয় নেতারা জানিয়েছেন, রবিবার দিবাগত রাতে উপজেলার রাজিহার, বাকাল, বাগধা, গৈলা ও রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। সূত্রমতে, অনুমোদিত কমিটিতে রাজিহার ইউনিয়নে হরে কৃষ্ণ হালদার সভাপতি ও মুরাদ শিকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বাকাল ইউনিয়নে রমেশ চন্দ্র অধিকারী সভাপতি ও মো. সহিদুল ইসলাম পাইক সাধারণ সম্পাদক। বাগধা ইউনিয়নে মো. ইউনুস আলী মিয়া সভাপতি ও বজলুর রহমান হাওলাদার সাধারণ সম্পাদক। গৈলা ইউনিয়নে হালিমুুজ্জামান হালিম সভাপতি ও তরিকুল ইসলাম চাঁন সাধারণ সম্পাদক এবং রত্নপুর ইউনিয়নে অমিও লাল চৌধুরী সভাপতি ও সৈয়দ আশ্রাফ আলী সাধারণ সম্পাদ নির্বাচিত হয়েছেন। এর আগে পৃথকভাবে পাঁচটি ইউনিয়নে ত্রি-বার্ষিক কাউন্সিলের মাধ্যমে পাঁচটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ নির্বাচিত হয়েছিলেন।

উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের সত্যতা স্বীকার করে বলেন, তৃণমুল পর্যায়ে দলকে আরও সু-সংগঠিত ও শক্তিশালী করতে দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও