উজিরপুরে ১৯ মামলার আসামি ফারুক গ্রেফতার

ডিসেম্বর ১৭ ২০২২, ১৭:১৮

উজিরপুর প্রতিনিধি ॥ বরিশালের উজিরপুরে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আলোচিত সাবেক ইউপি সদস্য ফারুক হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য ৩ ডিসেম্বর গভীর রাতে উপজেলার শিকারপুর বন্দরে ব্যাংক এশিয়া ও কয়েকটি জুয়েলার্সসহ ৫ ব্যাবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছিল।

এ ঘটনায় ব্যাংক এশিয়ার শিকারপুর এজেন্ট মালিক এমন.ডি জহিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করেন। ১৬ ডিসেম্বর উজিরপুর মডেল থানার এস.আই মো. মিঠু আহম্মেদ অভিযান চালিয়ে ধামুরা ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ফারুক হাওলাদারকে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করেছে।

১৭ ডিসেম্বর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সুত্রে জানা যায় ফারুক হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে।

শিকারপুর বন্দরে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ফারুক হাওলাদারকে গ্ৰেফতারের বিষয়টি এস.আই মিঠু আহম্মেদ নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও