মহান বিজয় দিবস উপলক্ষে ববিতে দেয়ালিকা প্রতিযোগিতার উদ্বোধন

ডিসেম্বর ১৫ ২০২২, ১৮:৩০

নিজস্ব প্রতিবেদক ॥ মহান বিজয় দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেয়ালিকা প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ।

উদ্বোধন শেষে উপাচার্য মহোদয় বলেন, এ দেয়ালিকা প্রদর্শনীর উদ্দেশ্য হলো বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আবর্তে আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বহিঃপ্রকাশ ঘটানো।

সেই আলোকে প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের এ সতঃস্ফূর্ত অংশগ্রহণ বরিশাল বিশ^বিদ্যালয়সহ সমগ্র দেশের তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনার সম্প্রসারণে দৃষ্টান্ত হয়ে থাকবে।

আমাদের এ শিক্ষার্থীরাই একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আবদান রাখবে। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যাতির্ময় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপাচার্য মহোদয় দেয়ালিকা প্রদর্শনী ঘুরে দেখেন। মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগ অংশগ্রহণ করে।

এদিকে দুপর ১২ টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র আয়োজিত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতারও উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও