বরিশালে বাড়ছে শীতজনিত রোগ ॥ আক্রান্ত বেশি শিশু ও বয়স্করা
ডিসেম্বর ১৫ ২০২২, ১৮:১১
রুপন কর অজিত ॥ ঋতু পরিবর্তনের সঙ্গে বরিশাল জেলা সহ আশপাশের এলাকা গুলোত জেঁকে বসছে শীত। ক্রমান্বয়ে কমছে তাপমাত্র। সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত বেশি অনুভত হচ্ছে শীত। বাড়ছে শ্বাসকষ্ট, জ্বর-সর্দিসহ রোগ।
এতে নাজেহাল হয়ে পড়ছে শিশু ও বয়স্করা। বিশেষ করে শিশুদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট, জ্বর-সর্দিসহ বিভিন্ন রোগের প্রকোপ ছড়িয়ে পড়েছে। বরিশাল নগরীর ও আশপাশের হাসপাতালগুলোতে বাড়ছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। হঠাৎ করে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় হিমশিম খাচ্ছেন হাসপাতালে দায়িত্বরত নার্স ও চিকিৎসক।
নগরীর হাসপাতালগুলোর চিকিৎসক ও নার্সরা জানিয়েছেন, শীতজনিত রোগের কারণে ১ মাস থেকে ৫ বছর বয়সী বেশির ভাগ শিশুই এখন জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়ারিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত।
বৃহস্পতিবার সকালে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, প্রতিটি শয্যায় শিশু চিকিৎসা নিচ্ছে। শয্যা না পেয়ে মেঝেতে বিছানা পেতে রাখা হয়েছে অনেক শিশুকে। রোগীর চাপে নার্স ও চিকিৎসকরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।
হাসপাতালের শিশু বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স নন্দিতা জানান,এবার নিউমোনিয়া ও শ্বাস কষ্টের শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। দুই সপ্তাহ ধরে প্রতিদিন কম বেশি ৩০-৪০টি শিশু নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে।
বরগুনা ৩মাস বয়সী বাচ্চাকে নিয়ে আসা আলো রানী জানান,গত কয়েক দিন ধরে সর্দি-কাশির সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিয়েছে। হঠাৎ অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার বিকালে হাসপাতালে নিয়ে এসেছেন। শীতের কারণে নিউমোনিয়া হয়েছে বলে চিকিৎসকরা জানান।
শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের বেড সংখ্যা ৩৬ থাকলেও ভর্তি শিশুর সংখ্যা ২১৫।অতিরিক্ত রোগী চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তব্যরত নার্স ও ডাক্তাররা।
শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের রেজিস্ট্রার ডা.ফয়সাল বলেন,আবহাওয়া পরিবর্তন ও শীতের কারনে নিউমোনিয়া ও শ্বাস কষ্টের রোগীর সংখ্যা একটু বেশি।
বরিশাল জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায় এখানে মেডিসিন ওয়ার্ডে বয়স্কদের চাপ বেশি।শ্বাসকষ্ট, জ্বর-সর্দিসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা চোখে পড়ার মত।গত এক সপ্তাহে ৫৫-৬০ বছর বয়সী প্রায় ১০০ রোগী ভর্তি হয় এই ওয়ার্ডে।
পুরুষ মেডিসিন বিভাগে কর্মরত সিনিয়র স্টাফ নার্স সামসুর নাহার বলেন,গত এক সপ্তাহ থেকে চাপ একটু বেশি।জ্বর-সর্দি ও শ্বাসকষ্টরে রোগী সংখ্যা এ বছর বেশি দেখা যাচ্ছে।
বরিশাল জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল জানান,তাদের হাসপাতালে ক্রমাগত বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।
সিভিল সার্জন ডা.মারিয়া হাসান বলেন, আবহাওয়া পরিবর্তনের কারনে ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে।আমাদের দায়িত্বরত সকল ডাক্তার-নার্স সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছেন।









































