গলাচিপায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও আলোচনা সভা

ডিসেম্বর ১৪ ২০২২, ১৪:৩৯

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে বেলা ১২ টায় উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি ছিলেন গলাচিপা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে, কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো : জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল করিম, গলাচিপা উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টিশন কর্মকর্তা মোঃ কামাল হোসেন, তথ্য আপা ইসমাত আরা, বীর মুক্তি যোদ্ধা সামছুদ্দিন শানু ঢালী, হাজী মো:ফজলুল করিম, বীর মুক্তি যোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তি যোদ্ধা মোঃ শাহজাহান মোল্লা, প্রেস ক্লাব সভাপতি, বিশিষ্ট কলামিস্ট মু. খালিদ হোসেন মিল্টন।

১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে বক্তারা বিশেষ তাৎপর্য তুলে ধরেন এবং যারা দেশকে মেধা শূণ্য করতে বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, ও কবি- সাহিত্যিক সহ যাদের হত্যা করে ছিলো, সেই সকল রাজাকার, আলবদর এবং তাদের দোষরদের বিচারের দাবী জানিয়ে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা বি,আর ডি,পি কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও