নাট্যকার রহমাত আলীর সাথে খেয়ালীর কর্মীদের সাংস্কৃতিক আড্ডা
ডিসেম্বর ১২ ২০২২, ১৯:১৩
নিজস্ব প্রতিবেদক ॥ রবীন্দ্রনাথ ঠাকুর এর ‘রক্তকরবী’ নাটক নিয়ে গল্পসল্প ও নাট্য চিন্তা করেছেন দেশের প্রাচীনতম নাট্য সংগঠন খেয়ালী গ্রুপ থিয়েটার।
গল্পসল্প ও নাট্য চিন্তা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক রহমত আলী। রোববার রাতে খেয়ালী গ্রুপ থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খেয়ালীর সভাপতি নজরুল ইসলাম চুন্নু।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর স ম ইমানুল হাকিম এর সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খেয়ালীর সাধারণ সম্পাদক নাট্য নির্দেশক অপূর্ব কুমার রায়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেয়ালীর সভাপতি মন্ডলীর সদস্য অধ্যাপিকা টুনু রানী কর্মকার, সিরাজুম মুনির টিটু, দুলাল ভট্রাচার্য্য, বরিশাল কলেজের সহযোগী অধ্যাপক সঞ্জয় হালদার, সাংবাদিক সাইদুর রহমান পান্থ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক অমল কৃষ্ণ রায়, অধ্যাপক উত্তম বড়াল, খেয়ালীর যুগ্ম সম্পাদক সারতিজ রেদোয়ান অয়ন, সাংগঠনিক সম্পাদক সুপন কান্তি ঘোষ, অর্থ সম্পাদক অভিষেক চক্রবর্তী, মোর্শেদা শ্রাবনী, সঞ্জীৎ সমদ্দার, মাজহারুল ইসলাম সিপন, তানজিম মাহমুদ সিয়াম, তরিকুল ইসলাম প্রমুখ। নাটক ‘রক্তকরবী’ খেয়ালী গ্রুপ থিয়েটারের ১০১ তম প্রযোজনা হবে বলে আয়োজকরা জানান।









































