বরিশালে হাসানাত আবদুল্লাহ’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাত

ডিসেম্বর ১০ ২০২২, ২০:০২

নিজস্ব প্রতিবেদক ॥ ১০ ডিসেম্বর দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ (এমপি) এর শুভ জন্মদিন উপলক্ষে দোয়া ও মোনাজাতের আয়োজন করে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ।

 

এসময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ্, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ সহ বরিশালের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

দোয়া মোনাজাত পরিচালনা করেন নগরীর জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব মাওলানা নুরুর রহমান বেগ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া