‘আবুল হাসানাত আব্দুল্লাহ জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন’

ডিসেম্বর ১০ ২০২২, ১৮:০৪

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির  আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপির ৮৭ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মোনাজাতপূর্ব আলোচনায় এসব কথা বলেন তিনি।

প্রফেসর ড. মো ছাদেকুল আরেফিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর দক্ষিণাঞ্চলের অবিসংবাদিত নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। আমি আশা রাখি এভাবেই তিনি জতির আশা-আকাক্সক্ষা পূরণে সুস্থ থাকবেন, দীর্ঘজীবী হবেন।

তিনি বলেন, আবুল হাসানাত আব্দুল্লাহ হলেন এমন একজন মহান মানুষ যার পরিবারের ৬ জন ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ হয়েছিলেন। বিজয়ের আনন্দ আমরা সকলেই পেয়েছিলাম। কিন্তু যে মা তার সন্তান হারিয়েছিল, যে পিতা তার সন্তান হারিয়েছেলেন তারা অনুধাবন করেন বিজয়ের গুরুত্ব কত মহান।

দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. একেএম জাহাঙ্গীর, বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

আলোচনা শেষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও