বরিশালে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক

ডিসেম্বর ১০ ২০২২, ১৫:৪৪

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার গিলাতলীর আশ্রয়ণ প্রকল্প আজ শনিবার সকালে পরিদর্শন করেন বরিশালের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) সদর, সহকারী কমিশনার ও পিআইওসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় জেলা প্রশাসক আশ্রয়ণের উপকারভোগীদের সাথে বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বিভিন্ন পর্যায়ে নির্মিত ঘরগুলো পরিদর্শন করে তিনি সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কর্মপরিকল্পনা গঠন করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া