বাকেরগঞ্জে সাংবাদিকদের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

ডিসেম্বর ০৯ ২০২২, ১৯:৪৬

সোহেল রানা, বাকেরগঞ্জ ‍॥ বরিশালের বাকেরগঞ্জে সাংবাদিকদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৩ টায় উপজেলার বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়ে।

শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি জিয়াউল হক আকন, দৈনিক মাতৃজগত পত্রিকার স্টাফ রিপোর্টার নিলুফা আক্তার তানিয়া, জহিরুল হক আকন, বাকেরগঞ্জ প্রেস ক্লাবের সহ-দপ্তর সম্পাদক মুহা. সফিক খান, কলমের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহেল রানা, সত্য সংবাদ আসাদুজ্জামান রাকিব, সময় এক্সপ্রেস নিউজ পোর্টালের মোনায়েম খান খোকন প্রমুখ।

এ সময় সাংবাদিকরা জানান, সমাজের সমাজের বৃত্বশালীরা যদি শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরনে এগিয়ে আসেন। তাহলে শীতার্থদের শীতের কষ্ট লাঘব হবে। সকলকে অসহায়দের পাশে থেকে সহায়তার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও