বরিশালে একটি বিরানীর হাউস সহ তিন ব্যক্তিকে জরিমানা

জুলাই ০৯ ২০২৬, ১৮:৪২

বরিশাল  ॥  বরিশাল নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করায় রাজবিলাস বিরিয়ানি হাউস প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে একটি ৩ ব্যক্তিকে পরিমানা ও উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯জুলাই) দুপুরে নগরীর জেলখানার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন বরিশাল সিটি করপোরেশন। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল সিটি করপোরেশনের প্রেস সচিব সাকলাইন মোস্তাক জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে একটি বিরানীর হাউজ ও তিন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

এ ছাড়া একটি ব্যবসা-প্রতিষ্ঠান অবৈধভাবে ফুটপাত দখল করায় সেটি উচ্ছেদ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও