দীর্ঘ ৬ বছর পর পিরোজপুর জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যেমন নেতৃত্বের আশা
নভেম্বর ২৬ ২০২২, ১৭:৩০
এদিকে সম্মেলনে বর্তমান সভাপতি একেএমএ আউয়াল সভাপতি থাকলেও সাধারন সম্পাদক পদে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় আসছে। তাদের মধ্যে বর্তমান সাধারন সম্পাদক অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ এবং সদস্য ইসাহাক আলী খান পান্নার নাম শোনা যাচ্ছে।
অন্যদিকে, বর্তমান জেলা কমিটির প্রবীন ও এক নম্বর সদস্য এবং সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম বলেন, আমি আওয়ামীলীগকে ভালবাসি, বঙ্গবন্ধু আমার আদর্শের প্রতীক এবং আমি জনগনের পক্ষের লোক। সম্মেলনে নেতারা আমাকে যেখানে পদ দিতে চায় সেখানে থাকতে কোন আপত্তি নেই।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক জানান, সম্মেলন আয়োজনের যাবতীয় কার্যক্রম শেষ করা হয়েছে। জেলা সম্মেলন আয়োজনের লক্ষে জেলার ৭টি উপজেলার সম্মেলন ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। সাংগঠনিক কিছু সমস্যার কারনে শুধুমাত্র মঠবাড়িয়া উপজেলার সম্মেলন করা যায়নি।
এছাড়া সম্মেলনে নতুন মুখ আসবে কিনা জানতে চাইলে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক বলেন, করোনা পরিস্থিতে ও প্রাকৃতিক দুর্যোগে দলের যেসকল নেতা কর্মীরা সাধারন মানুষের পাশে ছিল এবং মাঠ পর্যায়ে ও রাজপথে থেকে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মোকাবেলা করেছে তাদেরকেই দলের মূল্যায়ন করা উচিত বলে মনে করেন তিনি।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১১ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ. কে. এম. এ. আউয়ালকে সভাপতি ও এ্যাড. এম. এ. হাকিম হাওলাদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। পরে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেছিল কেন্দ্রীয় কমিটি।








































