মঠবাড়িয়ায় র্যাব-৮ এর হাতে যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার
নভেম্বর ০৫ ২০২৪, ১৬:৪৫
মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া থানার নাশকতা মামলার আসামী মিরুখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি লাভলু তালুকদারকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে বরিশাল র্যাব-৮।
সোমবার (৪ অক্টোবর)বিকেলে উপজেলার ঘোপখালী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হওয়া লাভলু ওই গ্রামের মৃত আয়নাল তালুকদারের ছেলে। পরে তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, আসামী মোঃ লাভলু তালুকদার সহ অন্যান্য আসামীরা গত ১৯ জানুয়ারি ২৪’ তারিখ বেলা ১২ টার সময় মঠবাড়িয়া পৌরসভার ০৪ নং ওয়ার্ডে অবস্থিত মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে পরস্পর যোগসাজসে বেআইনী জনতাবদ্ধে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে বিনপির কার্যালয়টিতে হামলা চালায়।
এতে নেতাকর্মীদের মারধর ও কাটা রক্তাক্ত জখম করে। এসময় কার্যালয়ের ভিতরে থাকা মূ্ল্যবান জিনিসপত্র লুট করে আসবাবপত্র, মোটরাসাইকেলে ভাংচুর ও অগ্নি সংযোগ করে।
এছাড়াও গ্রেফতারকৃত আসামী প্রত্যক্ষ বিভিন্ন সময়ে পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকান্ড সংঘঠিত করেছে।








































