ভান্ডারিয়ায় নবনিযুক্ত পৌর প্রশাসক কে সংবর্ধনা

নভেম্বর ২৩ ২০২২, ১৮:৪৫

ভান্ডারিয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার নবনিযুক্ত প্রশাসক ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার কে সংবর্ধনা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড।

আজ দুপুরে শেখ কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।

 

আন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাবেক সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, আওয়ামীলীগের সহ-সভাপতি লিয়াকত আলী, গিয়াস উদ্দিন লিটন, মুক্তিযোদ্ধা ফিরোজ খান, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ছাত্রলীগের আহবায়ক রেদোয়ার সিকদার প্রমুখ।

 

এসময় মুক্তিযোদ্ধারা ভান্ডারিয়া পৌর শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে যানজট, ড্রেন পরিষ্কার না করা, নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলাসহ বিভিন্ন সমস্যা। প্রধান অতিথি মিরাজুল ইসলাম তার বক্তব্যে ভান্ডারিয়া পৌরসভাকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহনের আহবান জানান।

 

পৌর প্রশাসক ফাইজুর রশিদ খসরু বলেন, পৌরবাসীর প্রত্যাশা পূরনের লক্ষে সকলের সহযোগিতা নিয়ে ভান্ডারিয়া পৌরসভাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছি। উল্লেখ্য গত ১৪ নভেম্বর বিকেলে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে উপ সচিব ফারজানা মান্নান সাক্ষরিত চিঠিতে ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার পৌর প্রশাসক নিযুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও