মঠবাড়িয়ায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা

অক্টোবর ০১ ২০২৪, ১৭:৪৫

মঠবাড়িয়া প্রতিনিধি: কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ- প্রতিপাদ্যকে ধারণ করে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জাতীয় শিশুকন্যা দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন খান এর সভাপতিত্বে ও মোঃ মারুফুজ্জামান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আবদুল কাইয়ূম।

অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন ,সাংবাদিক ইসরাত জাহান মমতাজ। এ সময প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ জন ছাত্রীর মাঝে দশটি স্কুল ব্যাগ বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও