পিরোজপুরে ৩৪০ টাকার জন্য অন্তঃস্বত্ত্বার পেটে লাথি, সন্তানের মৃত্যু

মে ০৮ ২০২৪, ১৮:৪৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭ মাসের অন্তঃস্বত্ত্বা নারীর পেটে লাথি মেরে সন্তান হত্যার ঘটনায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকালে (৮ মে) উপজেলার হারজী বাজারে বিক্ষুব্ধ এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করেন।  এ সময় সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. সুলতান শরীফের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজ সেবক মো. কবীর শরীফ, আহতের স্বজন মাহিনুর বেগম, রুম্মান ও আহতের স্বামী মনির সরদার ওরফে বাহাদুর।
জানা গেছে, দোকানের বাকি ৩৪০ টাকা পাওনাকে কেন্দ্র করে গত ৩০ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে দোকানি মিরাজ ও তার দুই ভাই নিজাম ওই দম্পত্তির ওপর হামলা চালায়। এ সময় অভিযুক্তরা মনিরের ৭ মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী রুবী বেগমের পেটে স্ব-জোরে লাথি মারে। এছাড়াও ওই নারীর স্বামীকে বেধড়ক মারধর করা হয়। তাদের আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় মনির সরদার গত ২ মে মঠবাড়িয়া থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। মনির সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সবুজ নগর গ্রামের মৃত লাল মিয়া সরদারের ছেলে। আসামী মিরাজ, নিজাম ও মিলন প্রতিবেশী মৃত. নূর ইসলাম এর ছেলে। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্ততা (ওসি) মো. শফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও