মঠবাড়িয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত

মার্চ ০৬ ২০২৪, ১৬:৪৩

মজিবর রহমান, মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ভ্রাম্যমান আদালত কর্তৃক আসন্ন রমজান মাস কেন্দ্রিক নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকি করা হয়। বুধবার (৬ মার্চ) সকালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি মামলায় ৪,৫০০/(চার হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও একটি গুদামে নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করায় উক্ত গুদামের ম্যানেজারকে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫’ অনুযায়ী একটি মামলায় ১০,০০০/(দশ হাজার) টাকা জরিমানা করা হয়। একইসাথে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান।উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম গণমাধ্যম কে জানান,জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্ট আগামীতেও চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও