পিরোজপুরে শ্বশুরকে দাফন করতে গিয়ে জামাতার মৃত্যু
ফেব্রুয়ারি ২১ ২০২৪, ২০:২১
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নাজিরপুরে শ্বশুরকে দাফন করতে গিয়ে জামাতা মো: রবিউল ইসলাম শেখের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত জামাতা রবিউল শেখ উপজেলার ভাইজোড়া গ্রামের মরহুম জালাল শেখের ছেলে। নিহতের মা মালেকা বেগম বলেন, ওই দিন দুপুরে শ্বশুর ফজর আলীর (৬৫) মৃত্যু হয়।
তাকে দাফনের জন্য প্রস্তুত করতে বিকেল সাড়ে ৩টার দিকে জামাতা রবিউল স্থানীয় বাজারে কাপড় নিয়ে ফিরে আসার সময় পা পিছলে রাস্তার ওপর পড়ে যান। স্থানীয়রা তাকে সেখানে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে তার শরীরে কোনো আঘাতের বা ক্ষত চিহ্ন পাওয়া যায়নি।








































