মঠবাড়িয়ায় কাঠ দিয়ে কয়লা তৈরি করায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

ফেব্রুয়ারি ১৭ ২০২৪, ১৭:৫৮

মঠবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫’ বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের নলী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় কাঠ পুড়িয়ে,অননুমোদিত পদ্ধতিতে পরিবেশ দূষণ করে কয়লা তৈরি করতে দেখে ভ্রাম্যমান আদালত উক্ত অপরাধে নলী জয়নগর গ্রামের মোঃ রিপন খানের ছেলে মো: রিফাত খান’কে দোষী সাব্যস্ত করে দশ হাজার টাকা জরিমানা ও একই সাথে অবৈধ চুলা বিনষ্ট করে দেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম গণমাধ্যমকে জানান,জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্ট আগামীতেও চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও