স্বরূপকাঠীতে বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
ফেব্রুয়ারি ০১ ২০২৪, ১৯:৫৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে জালিস মাহামুদ শেখ (২২) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে মামলার পর অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
গ্রেফতার ব্যক্তি একই গ্রামের ওয়াজেদ আলী শেখের ছেলে জালিস মাহামুদ শেখ। এর আগে বুধবার রাতে ধর্ষিতা কলেজছাত্রী জালিসকে আসামি করে থানায় মামলাটি করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই কলেজ ছাত্রী পিরোজপুর সরকারি কলেজে পড়ত।
কলেজে আসা যাওয়া পথে তাকে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি তার প্রস্তাবে সাড়া দিলে দু’জনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ঘটনার দিন বুধবার সকালে তাকে বিয়ের কথা বলে এলাকার একটি খালি ঘরে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে জালিস শেখ।
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহিন জানান, মামলার পর অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করে পিরোজপুর বৃহস্পতিবার সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। একইসাথে মেয়েটির মেডিকেল পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।








































