মঠবাড়িয়ায় মরা মুরগী বিক্রির দায়ে এক ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

জানুয়ারি ২৯ ২০২৪, ১৭:৪৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের মঠবাড়িয়ায় মরা মুরগি বিক্রির দায়ে গোলাম মোস্তফা (৩০) নামের এক ব্যাবসায়ীকে ছয় মাসের করাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ জানুয়ারি) দুপুর ৩টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল কইয়ূম। অভিযুক্ত মোস্তফা উপজেলার আন্ধার মানিক গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট আবদুল কাইয়ূম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরানো মাছ বাজার-সংলগ্ন মুরগীর দোকোনে অভিযান চালিয়ে বেশ কিছু মরা মুরগী জব্দ করা হয়। অভিযুক্ত মোস্তফা অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করা হয়। এ সময় মরা মুরগীগুলো মাটির নিচে চাপা দেয়া হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও