মঠবাড়িয়ায় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

জানুয়ারি ২৫ ২০২৪, ১৮:০৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের মঠবাড়িয়ায় পৌর শহরের ভূমি অফিস সংলগ্ন ও বালুর মাঠের পাশের অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর নেতৃত্বে এ উচ্ছেদ কর্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশণার (ভূমি) সৈকত রায়হান, মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আবদুল হালিম, বাজার বণিক সমিতির সভাপতি মো. শামসুল আহসান খোকা মিয়াসহ উপজেলা প্রশাসন ও পৌর সভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বণিক সমিতির নেতৃবৃন্দ।

ব্যবসায়ী সেলিম মিয়া ও মো. হারুণ হাওলাদার বলেন, কোনো প্রকার নেটিশ ছাড়াই আমাদের উচ্ছেদ করা হয়েছে। মৌখিক ভাবে আমাদের সরে যেতে বলেছিলেন। হঠাৎ এ উচ্ছেদে আমাদের অনেকটা ক্ষতি হয়েছে। বাজার বণিক সমিতির সভাপতি মো. শামসুল আহসান খোকা মিয়া বলেন, আমারা ব্যবসায়ীদের স্বার্থে ৮ দিনের সময় চেয়েছিলাম। প্রশাসনে সময় না দিয়ে উচ্ছেদ করায় ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে। তবে তিনি বহুমূখী মার্কেটটি (ফিস মার্কেট) দ্র‍ুত খুলে দেয়ার দাবি জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম বলেন, গত দুই বছর ধরে অবৈধ দখলদারদের দফায়-দফায় দোকান সরিয়ে নেয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। সর্বশেষ ২০ জানুয়ারী তাদেরকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়। দোকান মালিক বা ব্যবসায়ীরা কোন কর্ণপাত না করায় বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে। অচিরেই অবৈধ খাল দখলদারীদের বিরুদ্ধের ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও