মঠবাড়িয়া বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫৩ তম মহান বিজয় দিবস পালিত
ডিসেম্বর ১৬ ২০২৩, ১৯:১১
মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেন।
শনিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল, আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচ কাওয়াজ, ক্রিয়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সাথে শুভেচ্ছা বিনিময়, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর – ৩ ,মঠবাড়িয়া আসনের নৌকার প্রার্থী আশরাফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সৈকত রায়হান, থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, জনপ্রতিনিধিগণ, সরকারি কর্মকর্তা বৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ, নাগরিক সমাজ সহ বিভিন্ন স্তরের জনগণ বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।








































