কাউখালীতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
ডিসেম্বর ০৫ ২০২৩, ১৪:২০
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, সমাজসেবা কর্মকর্তা মহাসিন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনিবুর রহমান, পূর্ব আমরাজুরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, কাউখালী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লিটন কৃষ্ণ কর, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।








































