মঠবাড়িয়া থানার নতুন ওসির যোগদান

নভেম্বর ১০ ২০২৩, ১৭:৪২

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন সফিকুল ইসলাম। বুধবার (৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি বিদায়ী ওসি কামরুজ্জামান তালুকদার এর কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।মঠবাড়িয়া থানার ওসি হিসেবে যোগদান করার আগে তিনি খুলনা মেট্রোপলিটন লবণচােরা থানা,কুষ্টিয়া সদর থানা (ইবি) ও সর্বশেষ বরিশাল জেলার মেহিন্দিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি ) হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

সন্ধ্যায় অনুষ্ঠিত এ পালাবদল অনুষ্ঠানে নবাগত ওসি সফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছায় বরণ এবং বিদায়ী ওসি কামরুজ্জামান তালুকদার কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এ সময় মঠবাড়িয়া থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নবাগত ওসি সফিকুল ইসলামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। বাংলাদেশ পুলিশে তিনি ২০০৩ সালে উপ-পরিদর্শক(এসআই) হিসেবে যোগদান করেন। তিনি তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন ও পুলিশি সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে মঠবাড়িয়া উপজেলার সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও