কাউখালীতে ২ লক্ষ টাকার অবৈধ জাল আটক

নভেম্বর ০২ ২০২৩, ১৮:২৭

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী (২ নভেম্বর) উপজেলার কচা ও সন্ধ্যা নদীতে মা ইলিশ প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে এক মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় বিশ হাজার মিটার অবৈধ জাল আটক করা হয়।

যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। পরে আটককৃত অবৈধ জালগুলো বিকালে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়জিদুর রহমান ও কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও