নাজিরপুরের ৪ ইউনিয়নে বিএনপির কমিটি ঘোষণা

অক্টোবর ২৫ ২০২৩, ১৩:৪১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নাজিরপুর উপজেলার চার ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল। তিনি জানান, এর আগে মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়ন, দেউলবাড়ি দোবরা, শাঁখারীকাঠী ও কলারদোয়ানিয়া ইউনিয়নের প্রতিটিতে সাত সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নে মো. ইয়াহিয়া খানকে আহ্বায়ক, ডা. শংকর তরুয়াকে সদস্য সচিব, মো. জাকির মৃধা, মো. মিজান খান ও রাকিবুল আলমকে যুগ্ম আহ্বায়ক, মো. আকরাম ডাকুয়া ও মো. রেজাউল মোল্লাকে সদস্য করা হয়েছে।

দেউলবাড়ি দোবরা ইউনিয়নে মো. ছরোয়ার হোসাইনকে আহ্বায়ক, মো. নজরুল ইসলামকে সদস্য সচিব, আসাদুজ্জামান, মো. সেলিম রেজা ও মো. রেজাউল কবিরকে যুগ্ম আহ্বায়ক এবং মো. ইউনুস মাস্টার ও মো. মহিবুল্লাহকে সদস্য করা হয়েছে।শাঁখারীকাঠী ইউনিয়নে এস এম রেজাউল করিমকে আহ্বায়ক, মো. এমদাদ মোল্লাকে সদস্য সচিব, মো. সদরুল আলম মল্লিক (শাহীন), মো. কবির হোসেন ও মো. এমদাদুল হক হাওলাদারকে যুগ্ম আহ্বায়ক, মো. লায়েক আলী শেখ ও মো. সিরাজুল ইসলাম শেখকে সদস্য করা হয়েছে।

কলারদোয়ানিয়া ইউনিয়নে মো. আরিফুল হাসান উজ্জ্বলকে আহ্বায়ক, মো. মাহবুবুর রহমান শানুকে সদস্য সচিব, মো. রফিকুল ইসলাম, মহিউদ্দিন বাহাদুর ও মো. আব্দুস সালাম ফকিরকে যুগ্ম আহ্বায়ক, মো. আব্দুল হালিম মাস্টার ও মাওলানা আতাউর রহমানকে সদস্য করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক জানান, এসব ইউনিয়নে কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবং এবং বিএনপির আসন্ন আন্দোলনকে বেগবান করতে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও