বাবার মৃত্যুর শোকে একদিন পর ছেলেরও মৃত্যু

আগস্ট ২২ ২০২৩, ১৬:৩৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাবার মৃত্যুর শোক সইতে না পেরে স্ট্রোক করার একদিন পর ছেলে আরিফও (৩২) মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার শ্যামলীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে পিরোজপুরের কাউখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার একটি পরিবারে। জানা গেছে, কাউখালী উপজেলার বাসস্ট্যান্ড নিবাসী নুরুল ইসলাম গত ২১ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাবার মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই গতকাল সোমবার তার ছোট ছেলে আরিফ স্ট্রোক করেন।

ঘটনার পর পরই তাকে ঢাকার শ্যামলী হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।‌ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে আরিফ মারা যান। এদিকে বাবা ও ছেলের মৃত্যুতে তাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও