মস্তিষ্কেও ছড়াতে পারে করোনাভাইরাস!
জানুয়ারি ০৩ ২০২৩, ১৬:৫৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (এনআইএইচ)-এর এক গবেষণায় দেখো গেছে, সার্স-কোভ-২ করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হলে ভাইরাসটি শ্বাসতন্ত্র এবং ফুসফুসের পাশাপাশি মস্তিষ্কেও পৌঁছে যায় এবং দীর্ঘদিন সেখানে থাকতে পারে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মস্তিষ্কের টিস্যুর ওপর গবেষণা চালিয়ে এই তথ্য পেয়েছে এনআইএইচ।
গবেষণাটি প্রকাশ করা হয়েছে জার্নাল নেচারে। এতে দেখা যায়, সার্স-কোভ-২ করোনা ভাইরাস প্রাথমিকভাবে বাতাস চলাচলের স্থান এবং ফুসফুসের টিস্যুর ক্ষতি করে।
সংস্থাটির গবেষকরা ২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত ১১ জন ব্যক্তির মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন স্নায়ুতে করোনার উপস্থিতি নিয়ে অধিকতর গবেষণা চালান। ওই ১১ জনের কেউই করোনার ভ্যাকসিন নেননি।
এছাড়া ৪৪ জন রোগীর রক্তের প্লাজমাতেও করোনার উপস্থিতি নিয়ে পরীক্ষা চালানো হয়। এর মধ্যে ৩৮ জন পজেটিভ এবং ৩ জন নেগেটিভ শনাক্ত হন। বাকি তিনজনের প্লাজমা পাওয়া যায়নি।
এরমধ্যে ৩০ ভাগ রোগীই ছিলেন নারী। তাদের গড় বয়স ছিলো ৬২ দশমিক ৫ বছর। তারা প্রত্যেকে এক বা একাধিক রোগে আক্রান্ত ছিলেন। সূত্র: নেচার.কম








































