ব্রাকের আয়োজনে পিরোজপুরে বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত
ডিসেম্বর ১০ ২০২২, ১৮:৫০
পিরোজপুর প্রতিনিধি : ব্রাক এর সহায়তায় পিরোজপুর সদর উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধে কিশোরী ও মায়েদের নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ দুপুর ১২ টায় পিরোজপুর সদর উপজেলায় ঝাটকাঠী ২নং পল্লীসমাজের অয়োজনে উঠান বৈঠকে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করা হয়। কিশোরীদের মাঝে প্রতিরোধ তথ্য কার্ড বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা জনাব মরিয়ম জাহান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ব্র্যাক জেন্ডার জাসটিস ডাইভারশিটি আর এম তানহা নুপুর,ডি এম জাহাঙ্গীর হোসেন,ডিপুটি(ঝঊখঋ) হারুন অর রশিদ সহ আর অনেকেই ।
এরপর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রচারাভিযান উপলক্ষে মানববন্ধন, অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা নির্বাহী অফিসার বাল্যবিবাহ প্রতিরোধ ও বাল্যবিবাহ বন্ধে এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত আলোচলা করেন।
আ/ মাহাদী








































