গৌরনদীতে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নভেম্বর ০৮ ২০২৬, ১৯:৩৬

বরিশালের গৌরনদীতে জান্নাতুল খানম জান্নাত (১৩) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে।

জান্নাত ওই গ্রামের ইতালি প্রবাসী মো. কামাল সরদারের মেয়ে। সে সুন্দরদী গাউছিয়া আবেদিয়া সুন্নিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল পরিবারের বরাত দিয়ে জানান, পড়াশোনার পরিবর্তে টিকটক করা নিয়ে শনিবার বিকেলে জান্নাতকে বকাঝকা করেন তার মা। এর কয়েক ঘণ্টা পর রান্নাঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয় সে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া