বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার ঘোষকে গার্ড অব অর্নার প্রদান
সেপ্টেম্বর ১৩ ২০২৪, ২১:৫৭
স্টাফ রিপোর্টার ॥ না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার ঘোষ। গতকাল বৃহস্পতিবার সকাল ৬ টায় তিনি নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বরিশাল নগরের ৮ নং ওয়ার্ডের দপ্তর খানা এলাকার বাসিন্দা।
গতকাল দুপুর ১২ টায় বাকলার মোড় মন্দির প্রাঙ্গণে তাকে গার্ড অব অর্নার দেন বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুচি কান্ত হাজং। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, বীর মুক্তিযোদ্ধা পুতুল ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মকবুল, বীর মুক্তিযোদ্ধা আলমগীর মোল্লাসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। পরে বেলা ১ টায় বরিশাল মহাশ্বশানে তার মরদেহ সৎকার করা হয়।









































