বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড বরিশাল জেলা কমিটি গঠন
আগস্ট ১৭ ২০২৪, ২১:২৪
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড এর বরিশাল জেলার সম্মেলন গতকাল শনিবার সকালে নগরীর চাঁদমারি মুজাহীদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতি ক্রমে মাওলানা ক্বারী মো: আব্দুল বারিকে সভাপতি ও মাষ্টার মো: নুরুল হক মিঞাকে সাধারন সম্পাদক ও মুফতি ইমরান হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে বরিশাল জেলা কমিটি গঠন করা হয়।
এর আগে সহ সভাপতি মাওলানা ক্বারী মো: আব্দুল বারি’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাষ্টার মো: নুরুল হক মিঞার সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব মাওলানা মুজিবুর রহমান ( কালিশুরী হুজুর)।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রিয় সাংগঠনিক সমন্বয়ক মাও: ইব্রাহীম হোসাইন মৃধা, বরিশাল বিভাগীয় সভাপতি মুফতি মাও: আবুল কালাম আজাদী, সাধারন সম্পাদক মাও: খলিলুর রহমান প্রমূখ।









































