কোটা সংস্কার আন্দোলনে নিহত আবিরের বাসায় জামায়াত নেতারা

আগস্ট ১২ ২০২৪, ১১:০৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ আব্দুল্লাহ আল আবিরের বরিশাল শহরের গোড়াচাঁদ দাশ রোডের বাসায় খোঁজ-খবর নিতে উপস্থিত হন জামায়াত নেতৃবৃন্দ।

এ সময় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযয়ম হোসাইন হেলাল কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, কোতোয়ালী উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন, কোতয়ালী উত্তর থানা সেক্রেটারি হাফেজ জাবের হাসান, জামায়াত নেতা শামীম কবির, অধ্যাপক জাহাঙ্গীর কবির, সৈয়দ মোহাব্বত উল্লাহ মাহেদ, মোকসেদুর রহমান, মাসুম বিল্লাহ, অ্যাডভোকেট মাহমুদুল হাসান দোলনসহ স্থানীয় জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট হেলাল শহীদ আবিরের পরিবারের খোঁজ-খবর নেন এবং গভীর সমবেদনা প্রদান করে বলেন, ‘আব্দুল্লাহ আল আবিরের মতো সাহসী ছেলেরা বুক পেতে গুলির সামনে দাঁড়ানোর কারণেই জগদ্দল পাথরের মতো বসে থাকা স্বৈরাচার হাসিনা সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে। এ জাতি এই সাহসী সন্তানদের চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

তিনি আরো বলেন, ‘আমিরে জামায়াতের নির্দেশনা মোতাবেক আমরা প্রতিটা শহীদ পরিবারে যাচ্ছি খোঁজ-খবর নিচ্ছি এবং সাধ্যমতো সহযোগিতা করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই কাজ অব্যাহত রাখতে পারি।

আমরা এই আন্দোলনে নিহত আমাদের সাহসী সন্তানদের জন্য দোয়া করি মহান আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। এই শহীদ পরিবারগুলোর পাশে জামায়েত ইসলামী সব সময় থাকবে। ইনশাআল্লাহ।

উল্লেখ্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাপোর্ট স্টাফ আবদুল্লাহ আল আবির কোটা সংস্কার আন্দোলনে নেমে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন। ১৯ জুলাই ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের দিনভর সংঘর্ষ চলে।

সন্ধ্যায় গুলিতে তার পেটের ভেতরটা ছিন্নভিন্ন হয়ে যায়। কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা মেডিক্যালে অস্ত্রোপচারে ১১ ব্যাগ রক্ত দিয়েও তাকে বাঁচানো যায়নি। পরদিন ২০ জুলাই সকালে আব্দুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান। ২১ জুলাই রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠী গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া