দুস্কৃতিকারীদের হামলায় ক্ষতিগ্রস্থ বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ পরিদর্শনে মুক্তিযোদ্ধারা
আগস্ট ০৭ ২০২৪, ১৯:৪২
নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের মুখে গত সোমবার পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার দেশত্যাগের পর থেকেই দেশের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় বিক্ষুদ্ধ জনতা।
এই হামলায় ক্ষতিগ্রস্থ হয় বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ। গতকাল বুধবার বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ পরিদর্শন করেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ।
এ সময় তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোর্শেদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মর্তুজা মানিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূইয়াসহ সংসদের কর্মরত কর্মচারীরা।
ক্ষতিগ্রস্থ মুক্তিযোদ্ধা সংসদ পরিদর্শনকালে বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ বলেন, ভাংচুরের ঘটনাটি ইতিমধ্যে জেলা প্রশাসকে অবহিত করা হয়েছে।
পাশাপাশি সকল মুক্তিযোদ্ধাদের ধৈর্যধারনের জন্য অনুরোধ ও খুব শীঘ্রই মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করা হবে তিনি জানান। উল্লেখ্য, গত ৪ আগস্ট হামলার পর থেকে গতকাল পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কোন কমাডার, ডেপুটি-কমান্ডার ও মুক্তিযোদ্ধা কাউন্সিল বরিশালের কোন প্রতিনিধি ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা সংসদ পরিদর্শনে আসেনি।









































