হিজলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৬ জন ছাত্রছাত্রীর লেখাপড়ায় ৪ শিক্ষক
জুলাই ০৪ ২০২৪, ১৭:০০
হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ বিদ্যালয়ের ভবন আছে,শিক্ষক আছে,নেই শির্ক্ষাথী ।ঘটনাটি বরিশালের হিজলায় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ১৬ জন ছাত্রছাত্রী নিয়ে চলছে বিদ্যালয়।তাদের বিপরীত সেখানে ৪ জন শিক্ষক রয়েছে । এসব শিক্ষকরা মাঝেমধ্যে বিদ্যালয় গিয়ে হাজিরা খাতায় সাইন দিয়ে আসে ।
জানাযায় বিদ্যালয়টি উপজেলার হরিনাথপুর ইউনিয়নের কুলারগাও গ্রামের টুমলক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২০১৯,২০২০ সালে সরকার ৮৬ লক্ষ টাকা ব্যায়ে বিদ্যালয়টি আধুনিক ভবন নির্মান করে। সরোজমিনে গিয়ে দেখা যায় উপজেলার দূর্গম চরাঞ্চালে এই বিদ্যালয়টি অবস্তিত।বিদ্যালয়ের চারপাশে শতশত বাড়ি ঘর।প্রতিটা বাড়িতেই রয়েছে কমলমতি শিশু ।
কিন্তু বিদ্যালয়ের অব্যবস্থাপনা ও শিক্ষকদের অনুপস্তিত কারনে শিশুরা বিদ্যালয়ে যায় না।প্রতিটা শ্রেণী কক্ষে ময়লা দূর্গন্ধ।চেয়ার টেবিল ধুলে বালি জমে এলাপাতাড়ী পড়ে আছে।এসব বিষয়ে কথা বলতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার কবির(সোয়েব) কে ফোন দিলে পাওয়া যায়নি ।
এসব অনিয়মের বিষয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গিও আলম মৃধা বলেন স্কুল অপরিছন্নতার বিষয়ে সংবাদ পেয়েছি।বিদ্যালয় শিক্ষক নিয়মিত আসেনা,তাছাড়া শিশুরা কেনো বিদ্যালয় আসে না এসব বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে ।
কুলারগাও গ্রামের স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম খান বলেন বিদ্যালয়ে আশেপাশে শতশত শিশু রয়েছে । এখানে ঠিকমত লেখাপড়া হয়না বিধায় অভিভাবকরা নুরানী মাদরাসায় শিক্ষার ব্যবস্থা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গির হোসেন জানায় বিষয়টি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।









































