নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে বরিশালে নিসচা’র প্রচার-প্রচারণা
জুন ১৫ ২০২৪, ১৯:৩৩
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদ-উল-আযহায় ঘরমুখো মানুষের নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে বরিশালে প্রচার-প্রচারণা করেছে নিরাপদ সড়ক চাই আন্দোলন বাংলাদেশ (নিসচা) বরিশাল জেলা কমিটি। আজ ১৫ই জুন রোজ শনিবার বিকেল ৫ টায় নিসচার আয়োজনে নগরীর নথুল্লাবাদ এলাকায় পথসভা র্যালী ও লিফলেট বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো ফারুক হোসন। প্রচারপ্রচারণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক বিআরটিএ দেবাশীষ বিশ্বাস, টিআই নথুল্লাবাদ মামুন আল-আমীন।
প্রচার প্রচারণা শেষে উপস্থিত অতিথিরা বলেন, নিরাপদ সড়কের দাবিতে চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন যে সংগ্রাম চালাচ্ছেন সেটা এখন আমাদের সকলের প্রাণের দাবিতে পরিনত হয়েছে। দূর্ঘটনা প্রতিরোধ করে নিরাপদ সড়ক বিনির্মানে সরকারের পাশাপাশি পরিবহন মালিক, চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। তারা আরও বলেন, প্রতি বছর যে পরিমাণ মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয় তা সত্যিই চিন্তার বিষয়। দেশের এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
সুতরাং নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাথে আমিও একাত্মতা ঘোষণা করছি। জনসচেতনতামূলক কার্যক্রমে নিসচার জেলা সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মো: আক্তার হোসেন, বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান চৌধুরী মামুন,জুবায়ের ইসলাম চৌধুরী, ক্যাবের সাধারণ সম্পাদক রণজিৎ দত্তসহ পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা।









































