বরিশালে ঐতিহাসিক ছয় দফা দিবস পালন
জুন ০৭ ২০২৪, ১৪:৩১
নিজস্ব প্রতিবেদক : বরিশালে ঐতিহাসিক ছয় দফা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১ টায় নগরীর সোহেল চত্বরের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শুরুতে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুসসহ নেতৃবৃন্দ।

এর পর মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ অনান্য নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান।
পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবক লীগ, মহিলা লীগের নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে দিবসটি উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।









































