জাতীয় দুই কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে বরিশালে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ
মে ২৫ ২০২৪, ১৪:৩৬
নিজস্ব প্রতিবেদক : বরিশালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম এবং কাজী নজরুল ইসলাম এর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
আজ শনিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি এর আয়োজনে শিশু একাডেমির কার্যালয় বরিশালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আবৃত্তি, রচনা ও নজরুল সংগীত প্রতিযোগিতা আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ রিয়াদুল ইসলাম, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী।
শুরুতে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিভিন্ন বিষয়ে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।









































