বরিশালে তিন উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ

মে ২০ ২০২৪, ১৮:৩২

নিজস্ব প্রতিবেদক ‍॥ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে বানারীপাড়া, উজিরপুর এবং বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ ২৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বানারীপাড়া উপজেলায় চেয়ারম্যান ২ জন, ভাইস চেয়ারম্যান ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন, উজিরপুরে চেয়ারম্যান ৪ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন এবং বাবুগঞ্জে চেয়ারম্যান ২ জন, ভাইস চেয়ারম্যান ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। চেয়ারম্যান প্রার্থীর মাঝে আনারস, মোটরসাইকেল, দোয়াত কলম, কাপ-পিরিচ প্রতীক বরাদ্দ দেয়া হয়।

আজ বেলা ১১ টায় থেকে নির্বাচন কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর পর্যন্ত প্রতীক বরাদ্দ দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন। এসময় প্রার্থী ও তাদের সমর্থক সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এবার নির্বাচনে বানারীপাড়ায় ৮ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪২ হাজার ৩৬০ জন, পুরুষ ভোটার ৭২ হাজার ৭৫৪, নারী ভোটার ৬৯ হাজার ৬০৬ জন।

উজিরপুরে ৯ টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২২ হাজার ২৫৭ জন, পুরুষ ভোটার ১ লাখ ১৩ হাজার ৩৮৭, নারী ভোটার ১ লাখ ৮ হাজার ৮৬৯ জন ও ১ জন হিজড়া এবং বাবুগঞ্জে ৬ টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৯৫১ জন। পুরুষ ভোটার ৭১ হাজার ৩১১, নারী ভোটার ৭০ হাজার ৬৪৮ জন ভোটার রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া