বরিশালে অবৈধ জাল জব্দ, আটক ৪

মে ১২ ২০২৪, ২০:৩৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের হিজলায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি চারজনকে আটক করে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, রোববার উপজেলার খুন্না গোবিন্দপুরে যৌথ অভিযানে প্রায় ৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের নতুন ৬৩ হাজার মিটার ইলিশ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় একজনকে আটক করে মোবাইল কোর্ট চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অপরদিকে শনিবার (১১ মে) দিনভর মেঘনা নদীর চর মেমানিয়ায় অভিযান চালিয়ে একটি বেহুন্দি জাল ও ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি তিনজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এসময় নৌ পুলিশের এসআই মো. মজিবুর রহমান, বশির উদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া