মিল্টন সমাদ্দার গ্রেপ্তার
মে ০১ ২০২৪, ২০:৩৭
বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বাংলানিউজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যায় মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন প্রতারণার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ বিস্তারিত পরে জানানো হবে।









































