বরিশালে র‌্যাবের ‘দালালবিরোধী’ অভিযানে ২৪ দালাল আটক

এপ্রিল ৩০ ২০২৪, ১৫:২০

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

নিজস্ব প্রতিবেদক ‍॥ সারা দেশব্যাপী রোগীর দালাল বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব-৮।

মঙ্গলবার দুপুরে হাসপাতাল চক্ররে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৮ এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী যুবায়ের আলম শোভন। অভিযানে থাকা র‌্যাব-৮ এর কমান্ডার মেজর জাহাঙ্গীর হোসেন বলেন, দালাল বিরোধী বিশেষ অভিযানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১০ নারী সহ ২৪ দালালকে আটক করা হয়েছে।

আটককৃত ২৪ দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে র‌্যাব। সরকারি প্রতিষ্ঠানে জনগণকে নির্ভেজাল সেবা পাইয়ে দেয়ার জন্য র‌্যাবের দালালবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া