বাস চাপায় প্রকৌশলীর মৃত্যু, বরিশাল থেকে চালক গ্রেপ্তার

এপ্রিল ২১ ২০২৪, ১৬:৫৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীতে রাইদা পরিবহণের বাসের চাপায় প্রকৌশলীর মৃত্যুর ঘটনায় চালক মাহমুদ হাসান হিমেলকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার ভোরে র‌্যাব-১ ও র‌্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে বরিশালের হিজলার হরিনাথপুর থেকে তাকে গ্রেফতার করে। হিমেল হরিনাথপুরের হারুন অর রশিদ আকনের ছেলে।

শুক্রবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের সীমানা প্রাচীর ভেঙে রাইদা পরিবহণের বাসটি ঢুকে যায়। এ সময় বাসের চাপায় সিভিল অ্যাভিয়েশনের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মাইদুল ইসলাম সিদ্দিকী নিহত হন। র‌্যাব জানায়, ঘটনার পরপরই চালক হিমেল ঢাকা থেকে পালিয়ে নিজ বাড়ি বরিশালের হিজলায় আশ্রয় নেয়। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া