বরিশালে পুরাতন ভাঙ্গারী ক্ষুদ্র ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যনিবার্হী সদস্যদের শপথ গ্রহন

মার্চ ১১ ২০২৪, ১৩:৫৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পুরাতন ভাঙ্গারী ক্ষুদ্র ব্যাবসায়ী কল্যাণ সমিতির দ্বি বার্ষিক নির্বাচনের কার্যনির্বাহী সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান ১০ মার্চ রবিবার রাতে বরিশাল নগরীর মোহনানা কমিউনিটি সেন্টার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুরাতন ভাঙ্গারী ক্ষুদ্র ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শেখ আতাউল গনির সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরাতন ভাঙ্গারী ক্ষুদ্র ব্যাবসায়ী কল্যাণ সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশন ও বিসিসি ৬ নং ওয়ার্ডের কাউন্সিল খান মোঃ জামাল হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিসি ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিল আলম তাজ বেগম, সহকারী নির্বাচন কমিশনার এম এ শুক্কুর হাওলাদার, সহকারী নির্বাচন কমিশনার মুজিবুর রহমান হাওলাদার।

শপথ গ্রহন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশালে পুরাতন ভাঙ্গারী ক্ষুদ্র ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ সাইদুল মুন্সি, সহ সভাপতি মোঃ জামাল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন, কোষাধ্যক্ষ মোঃ মাসুম বিল্লা, দপ্তর সম্পাদক মোঃ বশির হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ ইমরান হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অতিথি বরিশাল পুরাতন ভাঙ্গারী ক্ষুদ্র ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তালয়াত, অতিথিবৃন্দদের ফুলেলে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপরে শপথ গ্রহন অনুষ্ঠিত হয় ও অতিথিবৃন্দ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া