বরিশালে ১১ লাখ মিটার অবৈধ জাল জব্দ
মার্চ ০৭ ২০২৪, ২০:৩৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ১১ লাখ মিটার অবৈধ জাল ও ৯০০ কেজি জাটকাসহ ২২ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এদের মধ্যে তিন জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বাকিদের জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) নৌপুলিশ বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধ জালমুক্ত নদী গড়তে নিয়মিত অভিযান চলছে। এর আগে বুধবার (৬ মার্চ) দিনভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।









































